বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

আখতারুজ্জামান ফ্লাইওভারে কাভার্ডভ্যান উল্টে আহত ১
স্টাফ রিপোর্টার / ৫৬২ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯

Views: 0

আলীহোসাইন সংবাদদাতা চট্রগ্রাম।

বন্দর নগরীর মুরাদপুর এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভারে কাভার্ডভ্যান উল্টে এক সিএনজির ড্রাইভার আহত হয়েছে।
আহত সিএনজি ড্রাইভারের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ফ্লাইওভারের মুরাদপুর অংশে এ দুর্ঘটনা ঘটে।জানা যায়, লালখান বাজার হয়ে মুরাদপুরের দিকে আসা দ্রুতগামী এ কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ফ্লাইওভারের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে সামনে থাকা একটি সিএনজির সাথে ধাক্কা লাগে। এতে সিএনজির ড্রাইভার আহত হয়। আহত ড্রাইভারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।কাভার্ডভ্যানটি সরাতে কাজ চলছে এবং এ ঘটনায় কাভার্ডভ্যানের ড্রাইভারকে আটক করা হয়েছে বলে জানা যায়।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update