শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

আশুলিয়ায় চাঁদাবাজদের হা’ম’লা’য় বায়ান্ন টিভি ও আরটিভির সাংবাদিক আ’হ’ত
মো: শিহাব উদ্দিন শেখ, নিজস্ব প্রতিবেদক। / ১৪৯ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

Views: 0

বায়ান্ন টিভির সাভার প্রতিনিধি রমজান আলী ও আরটিভির আশুলিয়া প্রতিনিধি এইচ এম সৌরভ এর উপর অতর্কিত হামলা চালিয়েছেন একদল স্থানীয় চাঁদাবাজ ও সন্ত্রাসীরা।

১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় সাভারের গাজীপুর মহানগরীর সীমানাবর্তী ঢাকার আশুলিয়া জিরানির ওয়াপদা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগীর পরিবার।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার জিরানি ওয়াপদার এলাকায় মহাসড়ক দখল করে রাতে অবৈধভাবে গাড়ি পার্কিং করে চাঁদাবাজি করছে একদল স্থানীয় চাঁদাবাজ ও সন্ত্রাসীরা। এমন সংবাদের ভিত্তিতে চাঁদাবাজির তথ্য সংগ্রহ করতে গেলে সাইফুল ইসলাম চয়ন ওরফে কালা সাইফুল, রাশিদুল, আলম, আশিক ও মোয়াজ্জেম মোল্লার নেতৃত্বে প্রায় ২০ জনের একটি স্থানীয় সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বায়ান্ন টিভির সাভার প্রতিনিধি রমজান আলীর উপর হামলা করে। খবর পেয়ে সাংবাদিক রমজানকে উদ্ধার করতে গেলে আরটিভির আশুলিয়া প্রতিনিধি এইচ এম সৌরভ, রমজানের ভাই সুমন ও ভাতিজা আরমানকে পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং সেই সাথে অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update