বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

ইরি ধান কাটতে ও ঘরে তুলতে ব্যাস্ত সময় পার করছে মহেশপুরের কৃষকরা
জিয়াউর রহমান জিয়া,মহেশপুর থেকে ঃ / ২৯৪ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

Views: 0

ঝিনাইদহের মহেশপুরে শুরু হয়েছে নতুন ইরি ধান কাটা, মাড়াই ও শুকানোর ব্যস্ততা। উপজেলার বিস্তৃত ফসলের মাঠ জুড়ে সোনালী ধান কাটার যেন উৎসব চলছে। নতুন ধান কাটতে ও ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন এলাকার কৃষক-কৃষাণী ও দিনমজুররা। সেই সাথে ঘরে ঘরে চলছে নবান্ন উৎসবের প্রস্তুতি।
সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, কৃষকরা দল বেধে ধান কাটছেন আর মনের সুখে গান গাইছেন। কেই ধানের আটি বাঁধছেন, কোথাও কোথাও ধান কেটে মাঠের মধ্যেই বাদা দিয়ে রাখছেন। আবার বিভিন্ন যানবাহনে ও কৃষকরা কাঁধে করে ধান বয়ে নিয়ে যাচ্ছেন নিজ বাড়িতে। ফসলের মাঠ থেকে বাড়ি সর্বত্র চলছে নতুন ধান ঘরে তোলার মাহা উৎসব।
কৃষকরা জানান,এখন পুরো ধমে ইরি ধান কাটা শুরু হয়েছে। কাঠ ফাঁটা রোদ উপেক্ষা করে সকাল-সন্ধ্যা মাঠে কাজ করছেন কৃষকরা। কৃষকরা আরো জানান,যদি আবহাওয়া অনুকুলে থাকে তাহলে ১০-১২ দিনের মধ্যে ধান কাটা,মাড়ায় ও শুকিয়ে ঘরে তোলার কাজ সম্পন্ন হবে।
কৃষক ও দিনমজুরদের সাথে কথা বলে জানাগেছে,এবার এক বিঘা ধান কেটে ও আটি বেধে কৃষকের বাড়িতে আনতে খরজ হচ্ছে সাড়ে ৫ হাজার টাকা।
গামন্তার কচুয়ার পোতা গ্রামের কৃষক কওছার আলী জানান, বিঘা প্রতি ৫ হাজার টাকায়ও ধান কাটতে মুজুর পাওয়া যাচ্ছেনা। তাই নিজেরাই ধান কাটতে শুরু করেছি। তিনি আরো জানান,তেল-সারসহ সব জিনিসের দাম বেশী তবে এ বছর ফলন ভালো হওয়াই কোনো রকমে আসলটা বাচবে।
দিনমুজুররা জানান,এবছরে তাপমাত্রা প্রচন্ড বেশি তারপরও মুজুর সংকট সে কারনে মুজুরি একটু বেশি। তারা আরো জানান,আমরা এবছর কাটা বান্দা ৫ হাজার টাকা নিচ্ছি।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা জানান,মহেশপুর উপজেলায় এ বছর ইরি বোরো মৌসুমে ২১ হাজার ৮ শ’ ৬০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এ বছর ধান উৎপাদ লক্ষমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৯ শ’ ৬০ মেঃ টন। বর্তমানে এ উপজেলায় প্রায় ৬০ ভাগ ধান কাটা হয়েছে। এখনো পর্যন্ত আবহাওয়া অনুকুলে আছে বলে কৃষকরা যে ফলন আশা করেছিল তার চাইতে বেশি ফলন পাচ্ছেন। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে আগামী সোমবার থেকে বৃষ্টির পূর্বভাস দেওয় হয়েছে। সে কারনে উপজেলার সকল কৃষকদেরকে জমির ধান যদি ৮০ ভাগ পেকে থাকে তাহলে দেরি না করে দুরুত ধান কেটে ঘরে তোলার জন্য আহব্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update