বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন

ইসলামপুরে কর্মহীন ও বন্যায় ক্ষতিগ্রস্থ মিল শ্রমিকদের মাঝে ত্রানসামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার / ৫৪৩ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

Views: 0

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥

জামালপুরের ইসলামপুরে কর্মহীন ও বন্যায় ক্ষতিগ্রস্থ মিল শ্রমিকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও চাউলকল মালিক সমিতির আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের গুরুস্থান মোড় সওদাগর অটো রাইসমিল মাঠে ৩৮৬জন কর্মহীন ও বন্যায় ক্ষতিগ্রস্থ মিল শ্রমিকদের মাঝে ১০ কেজি করে ত্রানের চাউল বিতরণ করা হয়েছে। এ সময় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ও সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের হাতে প্যাকেট তুলে দেন।

চাল কল মালিক সমিতির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামান আব্দুন নাছের বাবুল,ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ ,দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ উপস্থিত ছিলেন। চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির স ালনায় এতে আওয়ামী লীগ ও মিল মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update