শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

ইসলামপুরে যমুনার দূর্গমচরা লের বন্যায় ক্ষতিগ্রস্থ ৯৭৩ পরিবার পেল গো-খাদ্য
স্টাফ রিপোর্টার / ৪১৬ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

Views: 0

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥

জামালপুরের ইসলামপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে গবাদি প্রাণির খাদ্য বিতরন করা হয়েছে। যমুনার দূর্গমচর বেলগাছা ইউনিয়নের ৯৭৩টি পরিবারের মাঝে এই গো খাদ্য বিতরন করা হয়।

উপজেলা প্রানি সম্পদ অধিদপ্তর ইসলামপুরের আয়োজনে মঙ্গলবার দুপুরে মন্নিয়া গ্রামে বেলগাছা অস্থায়ী ইউনিয়ন পরিষদ চত্তরে আয়োজিত বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা বেগম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামান আব্দুন নাছের বাবুল উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে গো-খাদ্য তুলে দেন।

এ সময় প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ছানোয়র হোসেন,বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মালেক,ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরহাদ হোসেন তোতা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ সুত্রে জানাগেছে-বন্যায় ক্ষতিগ্রস্থ কুলকান্দি,বেলগাছা,নোয়ারপাড়া ইউনিয়নে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে গো-খাদ্য বিতরন করা হবে। প্রতি ইউনিয়নের ৯৭৩টি পরিবার ৭৫কেজি করে খাদ্য পাবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update