শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন সতর্কতা মূলক লিফলেট মাস্ক বিতরণ করেন।
স্টাফ রিপোর্টার / ৪৩৭ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

Views: 4

কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আনোয়ার হোসাইনের ব্যক্তিগত উদ্দ্যোগে করোনাভাইরাস ঠেকাতে সতর্কতামূলক লিফলেট, মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ২ঘটিকায় উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা বাজারে জব্বারিয়া হোটেলের সামনে থেকে শুরু করে পি কে শপিং মল পর্যন্ত প্রায় ২ শতাধিক মানুষের মাঝে সচেতনতামুলক লিফলেট, মাস্ক ও সাবান বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগ নেতা আনোয়ার হোসাইন, যুবলীগ নেতা শেখ জামাল, হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক প্রার্থী মুসলিম উদ্দিন, বঙ্গবন্ধু ছাত্র একতা পরিষদ উখিয়া উপজেলা শাখার সভাপতি তানিম রহমান কেনাম, ছাত্রলীগ নেতা সানভির রহমান সোহেল, হলদিয়া পালং ইউনিয়ন ১নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের সাবেক সম্পাদক হামীম ফরহাদ সায়েম, মোহাম্মদ সাকিল, রবিউল, মিজান সহ ।

এসময় ছাত্রলীগ নেতা আনোয়ার হোসাইন হলদিয়ার মরিচ্যা বাজারের বিভিন্ন স্থানে তার সহকর্মীদের নিয়ে দিন মজুর, রিকশা, ভ্যানচালকসহ সাধারণ জনগনের নিকট করোনা মহামারী সংক্রান্ত সতর্কবার্তা পৌঁছে দেন।

কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা আনোয়ার হোসাইন জানান, করেনার প্রভাবে আমাদের পর্যটন নগরী কক্সবাজারেও ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে। ইতিমধ্যে ১জন করোনা ভাইরাস রোগী সনাক্ত করা হয়েছে। তাই করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সবাইকে সচেতন হলে এই বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। আসুন আমরা সবাই সচেতন হয় আর বাইরে ঘুরাফেরা না করে নিজ নিজ বাড়িতে অবস্থান করি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update