বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

করোনায় মানবিক সেবা দিতে অসহায়দের পাশে কুড়িগ্রাম প্রেসক্লাব
স্টাফ রিপোর্টার / ৩৩৫ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ৭ এপ্রিল, ২০২১

Views: 0

করোনা মহামারীর মহা দূর্যোগের সময়ে মানবিক সেবায় মানুষের পাশে এগিয়ে এসেছে কুড়িগ্রাম প্রেসক্লাব।জেলাশহর বাসী মহামারীর এই সংকট সময়ে অসহায়ত্বে প্রয়োজনীয় যেকোনো সহায়তা নিতে কিংবা সহায়তা দিতে চাইলেই ফোন কলের মাধ্যমে কিংবা ফেইসবুক,ম্যাসেঞ্জার সহ সামাজিক যেকোনো মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।

খাদ্যসহ স্বাস্থ্য সেবা পেতে চাইলে যোগাযোগ করার উদাত্ব আহ্বান জানিয়েছেন কুড়িগ্রাম প্রেসক্লাবের কর্তৃপক্ষ।বুধবার (৭ এপ্রিল) সকালে প্রেসক্লাবের উদ্যোগে কিছু দুঃস্থ অসহায় মানুষদের মানবিক সহায়তা দেয়ার মাধ্যমে শুরু হয় এই  বিশেষ কার্যক্রমটির।প্রেসক্লাবের এই সহায়তা সেবা করোনাভাইরাস সহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সবসময়ই চালু রাখার ঘোষণা দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব।

অসহায় মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়ার জন্য বিবেকবান সম্পদশালী সকলের প্রতি আহবানও জানিয়েছেন তিনি।এসময় কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু বলেন,জেলাবাসীর ন্যায্য অধিকার আদায়ের জন্য কুড়িগ্রাম প্রেসক্লাব সবসময়ই নিবেদিত।করোনা সহ সব দুর্যোগে জেলাবাসীর পাশে ছিলাম,থাকবো ইনশাআল্লাহ।মানবতার সেবায় নিবেদিত সেবকদেরও  সহায়তার হাত বাড়িয়ে দেবার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update