শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

করোনা কালীন মানবতার সেবায় বিলাইছড়ি থানা পুলিশ।
স্টাফ রিপোর্টার / ৪০৭ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ২৮ জুন, ২০২০

Views: 0

(শাহ্ আলম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি)

রাঙ্গামাটি জেলার বিলাই ছড়ি উপজেলা অত্যন্ত দুর্গম ও হতদরিদ্র এলাকার মধ্যে অন্যতম। এখানকার অধিকাংশ লোক কৃষির উপর নির্ভরশীল। দীর্ঘদিন লকডাউন থাকায় এখানকার অধিকাংশ লোকজনই দরিদ্র সীমার নিম্নস্তরে নেমে আসে এবং মানবতার জীবন যাপন করে আসছেন।

 

সেবাই পুলিশের ধর্ম ও পুলিশ জনগণের বন্ধু তারই প্রমাণ দিলেন বিলাইছড়ি থানা পুলিশ। রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় বিলাই ছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলীর উদ্যোগে সকল অফিসার ও সদস্যদের নিজ অর্থায়নে বিলাই ছড়ি থানা কর্তৃক ২৮জুন ২০২০ ইং তারিখ আনুমানিক সকাল ১১ টায় করোনা কালীন সংকটে থাকা দুস্থ ও হত-দরিদ্রের মাঝে রেশন ও উপহার সামগ্রী বিতরণ করেন।

বিলাই ছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী বলেন, বাংলাদেশ পুলিশই করোনার সম্মুখ যোদ্ধা,যে যুদ্ধে সব সময় দেশ ও দেশের জনগণের পাশে পুলিশ ছিল ও থাকবে। তিনি আরো বলেন আমাদের এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে,ও করোনা সংকট না কাটা পর্যন্ত বিলাই ছড়ি বাসির পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update