Views: 0
রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন মডেল মসজিদ প্রাঙ্গণে আজ জুমার নামাজের পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার-প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। এসময় রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন এবং কাপ্তাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান মসজিদের বাইরে উপস্থিত মুসল্লি ও স্থানীয় জনগণের উদ্দেশে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ উপস্থিতদের আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী দীপেন দেওয়ানকে বিজয়ী করতে ভোট দেওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, “আজকের জুমার নামাজের পর থেকেই আমরা মাঠে নেমে গেলাম। জনগণের প্রত্যাশা ও সমর্থন আমাদের শক্তি। ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিজয় নিশ্চিত।”
আরও উপস্থিত ছিলেন দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ কাপ্তাই উপজেলার ৫নং ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন।
নেতাকর্মীরা জানান, প্রার্থীকে জয়যুক্ত করতে এলাকাভিত্তিক প্রচারণা, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং দলীয় নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কর্মতৎপরতা আরও জোরদার করা হবে।