বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

কালিয়াকৈরে দুস্থ্য শিশুরা পেল ঈদের রঙ্গীন জামা
স্টাফ রিপোর্টার / ৬৬৬ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

Views: 0

 

মোঃ বিপ্লব হোসেন, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের সদরচালা এলাকায় বৃহস্পতিবার সকালে বিভিন্ন বয়সের ৭০ জন দুস্থ্য শিশুর মধ্যে ঈদ উপলক্ষে রঙ্গীন জামা বিতরন করা হয়। এসব রঙ্গীন জামা বিতরন করেন গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক সদস্য মনোয়ার হোসেন শাহীন।

সদরচালা গ্রামের ১০ বছরের শিশু সাইফুল ইসলাম জানায়, সে এবার ঈদে নতুন জামা পড়তে পারবে সেটি চিন্তাই করেনি। তাই নতুন জামা পেয়ে সে দারুন খুশি। একই এলাকার শিশু আসমা আক্তার জানায়, মা কোথাও যেতে দেয় না, শুধু বাড়িতেই থাকতে বলে। তাই নতুন জামা পড়ে বাড়িতেই থাকতে হবে।

তাদের মতো সব দুস্থ্য পরিবারের শিশুরা নতুন রঙ্গীন জামা পেয়ে অনেক খুশি। তাদের মধ্যে করোনার ভয়ও আছে।
গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক সদস্য মনোয়ার হোসেন জানান, তার নিজ এলাকায় অনেক দরিদ্র পরিবার আছে তাদের সন্তানরা যাতে বাড়িতে থেকেও আনন্দ করে সময়টা কাটাতে পারে সেই চিন্তা থেকেই গ্রামের দুস্থ্য শিশুদের রঙ্গীন ঈদ উপহার দেওয়ার চিন্তা করি। বৃহস্পতিবার সকালে এলাকার এমন ৭০ জন শিশুকে নতুন জামা উপহার দেওয়া হয়। এর আগে এলাকায় এক হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।

নতুন জামা বিতরনের সময় উপস্থিত ছিলেন, মৌচাক ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছারোয়ার হোসেন, কালিয়াকৈর উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাধারন সম্পাদক আরিফ হোসেন, মৌচাক ইউনিয়ন যুবলীগ নেতা সায়েদ মাহমুদ প্রমুখ।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update