শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

কেন্দ্রীয় সভাপতি / সম্পাদকের নামে বৃক্ষ রোপণ করেন হাজী মনির
স্টাফ রিপোর্টার / ৪৯৮ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২৪ জুন, ২০২০

Views: 1

ইমন খানঃ 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষ রোপণ কর্মসুচির অংশ হিসেবে সারা দেশে দলীয় নেতাকর্মীরা বৃক্ষ রোপণ করছেন। তাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মূল গুহ ও সাধারণ সম্পাদক মোঃ আফজালুর রহমান বাবু’র নির্দেশে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা যে যার মত করে বৃক্ষ রোপণ করছেন।

কিন্তু ভিন্ন চিত্র দেখা গেলো গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মনিরুজ্জামান মনিরের বৃক্ষ রোপণের কর্মসুচি। তিনি কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে বৃক্ষ রোপণ করে এক ঐতিহাসিক উদারহন সৃষ্টি করেছেন।

তিনি নগরের বিভিন্ন ওয়ার্ডে একাধিক বার বৃক্ষ রোপণ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ  রাস্তার আশে পাশে অসংখ্য বৃক্ষ রোপণ করেন। এ সময় গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোঃ হুমায়ুন কবির জুয়েল,৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ চৌধুরী, আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন রতন,এম এম জসিম উদদীন,হাজী আলাল উদ্দিন আলাল,কামরুজ্জামান কামরুল,নগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক সুমন,গাছা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা মানিক চাঁদ প্রমূখ।

বৃক্ষ রোপণ শেষে হাজী মনির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম ভাইয়ের অনুপ্রেরণায় মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসুচি হাতে নিয়েছি। নগরের প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে  একেক জন নেতা মিনিমাম ১০০ টি করে গাছ লাগাবেন।

গাজী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সনজিত কুমার মল্লিক বাবু ভাই দীর্ঘদিন অসুস্থ ছিলেন,আল্লাহর অশেষ মেহেরবানীতে তিনি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। তার সাথে আলোচনা করেই আমাদের কর্মসুচি অব্যাহত আছে। নিয়ম অনুযায়ী প্রতিটি মানুষ ৩ টি করে গাছ লাগাতে হবে,তবেই আমরা মানসম্মত অক্সিজেন পাবো। গাছ আমাদের অনেক উপকারে আসে,তাই সকল কে অনুরোধ করবো বেশি বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update