বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

কেশবপুরের পল্লীতে সাপের কামড়ে কুলসুম নামে এক শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার / ৫৪৩ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

Views: 1

যশোর জেলা  প্রতিনিধি

যশোরের কেশবপুরের ১১ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে এক শিশুর মৃত্যু হয়েছে।

কেশবপুর উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়নের টিটাবাজিতপুর গ্রামের দক্ষিণ পাড়ার আব্দুল আজিজের ৪র্থ শ্রেণিতে পড়ুয়া শিশু কন্যা কুলসুম খাতুন (১০) তাদের নিজ ঘরের বারান্দায় ঘুমিয়ে  ছিল। বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাত বিষধর সাপ তার শরীরে কামড় দেয়।

প্রাথমিক অবস্থায় পরিবারের লোকজন ওঝার মাধ্যমে বিষ নামাতে চেষ্টা করে। পরে ব্যর্থ হলে মুমূর্ষ অবস্থায় খুলনায় নেওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update