Views: 1
যশোর জেলা প্রতিনিধি
যশোরের কেশবপুরে এসএমই কর্পোরেশনের কেশবপুর শাখার ম্যানেজার আব্দুস সামাদ মন্ডল নিজ অফিসে এক সহকর্মীকে ধর্ষণ করেছেন। এমন অভিযোগের ভিত্তিতে কেশবপুর থানা পুলিশ ওই ম্যানেজারকে গ্রেফতার করেছে বলে জানা গেছে ।
ধর্ষণের অভিযোগ আনা মাঠ কর্মী কেশবপুর থানায় ওই ম্যানেজারের নামে যে মামলা করেছেন, তার নম্বর-৪। পুলিশ
ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য
যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
এ বিষয়ে ব্যাংক এশিয়ার কেশবপুর উপজেলা সমন্বয়কারী অফিসার, মোঃ মুস্তাফিজুর রহমান খান বলেন। আব্দুস সামাদ মণ্ডল নামে, ওই ব্যক্তি এসএমই কর্পোরেশন নামে একটি এনজিওর ম্যানেজার ওই ব্যক্তি ব্যাংক এশিয়ার কোন প্রতিনিধি নন।
থানা পুলিশ জানায়, কেশবপুর শহরের ব্যাংক এশিয়ার এস এম ই কর্পোরেশেন শাখার ম্যানেজার রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার সিংড়া গ্রামের বাদল উদ্দিন মন্ডলের ছেলে আব্দুস সামাদ (৩৬) সোমবার সকালে নিজ অফিসে আসা মহিলা ফিল্ড ওয়ার্কারকে (২৬) জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ওই কর্মী কেশবপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ম্যানেজারকে আটক করে।
থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। ভিকটিমকে যশোর জেনারেল হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ভিকটিম কেশবপুর উপজেলার জাহানপুর গ্রামের একজন গৃহবধূ।