Views: 1
খুলনা নগরীর দৌলতপুর কবির বটতলায় নাসিম নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরবর্তীতে সিটি মেডিকেল এ ভর্তি করেছে এলাকাবাসী। আজ রাত আনুমানিক রাত ০৮. ৩০ মিনিট এ ঘটনাটি ঘটে। তবে গুলিবিদ্ধ হওয়ার কার এখনো জানা যায়নি।
এলাকাবাসী জানায়, কিছু যুবক নাসিম এর ব্যবসা প্রতিষ্ঠানে তাহাকে হত্যার উদ্দেশ্য গুলি করে দ্রুত স্থান ত্যাগ করে।
এলাকাবাসী আরও জানায়, যুবকের বুকে গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে সিটি মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে খুলনা মেট্রো পলিটন উর্ধ্বতন কর্মকর্তা।