Views: 64
গণভোটের হ্যাঁ
আশরাফ সরকার
গণভোটের পক্ষে জাতি
লক্ষ্য রাখে ঠিক,
স্বৈরাচারের পক্ষ নিয়ে
হারায়ওনা দিক ।
সুস্থ নীতির সাক্ষী দিয়ে
দেশের ধরো হাল,
সুযোগ পাইলে বৈরী যারা
তোলবে গায়ের ছাল।
বাকস্বাধীনের জটিলতা
হ্যাঁ ভোটে হোক শেষ ,
চোক্ষু দুটি খোলা রেখে
বাঁচাও নিজের দেশ।
ক্ষমতার লোভ অর্থের মোহে
কেউ করো না ভুল,
গণভোটের হ্যাঁ ভোটই হোক
দেশ সাজানো মূল।