বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

গাইবান্ধায় এক বাইকে ৪ জন  ট্রাকের চাপায় প্রাণ হারালো ২ জন
মিলন মন্ডল,স্টাফ রিপোর্টার। / ১৬১ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ৩ মে, ২০২৫

Views: 0

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ২জন নিহত হয়েছে।এ সময় ২জন গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।নিহত ও আহতরা সবাই একই মোটরসাইকেলের আরোহী ছিল।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ঢোলভাঙ্গার ঝালিঙ্গী ব্রীজের উপর এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার শ্যামপুর গ্রামের সাদা মিয়ার ছেলে শ্রাবন(২০) ও বিষ্ণুপুর গ্রামের কৌশিক(২১),আহত দুজন হলেন-শ্যামপুর গ্রামের রাজু মিয়ার ছেলে রিফাত(২২)।
স্থানীয়রা জানান,৪ যুবক ঢোলভাঙ্গা বাজার থেকে একই মোটরসাইকেলে করে বাড়ী ফিরছিলেন বাজারের পাশেই ঝালিঙ্গী ব্রীজের উপর পিছন থেকে আসা একটি ট্রাকের চাকায় চাপা পড়ে।এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো বিঁষয়টি নিশ্চিত করে জানান,নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update