বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

গাইবান্ধায় কঠোর অবস্থানে প্রশাসন
স্টাফ রিপোর্টার / ৪২৪ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

Views: 0

শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি ।   
মহামারী করোনা ভাইরাস সংক্রমণে দেশের ঝুকিপূর্ণ এলাকার মধ্যে গাইবান্ধা অন্যতম।
এই সংক্রমণ প্রতিরোধে গাইবান্ধায় চলছে লকডাউন।  গত ৪ এপ্রিল  গাইবান্ধা জেলা প্রশাসক ঐ দিন বিকাল ৫ টা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই লকডাউন চলবে বলে জানিয়েছেন তিনি ।
গাইবান্ধা জেলায় লকডাউন ঘোষণা হলেও প্রথম দিকে লকডাউনের নির্দেশনা মেনে চলা শুরু করলেও পরবর্তীতে লকডাউন ঘোষণার পূর্ববর্তী দিনগুলোর মতোই সামাজিক দুরত্ব বজায় না রেখেই চলাচল শুরু করেছেন জনসাধারণ ।
করোনা প্রতিরোধে আজ কঠোর অবস্থানে জেলা শহরে মাঠে নেমেছে প্রশাসন।
সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার এর নেতৃত্বে সকালে  শহরের বিভিন্ন মোড়েসহ পুলিশ রাস্তায় চলাচল করতে থাকেন ।
সাধারণ ব্যক্তিদের সচেতন করে ঘরে ফিরতে নির্দেশ দেন এসময় পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট  সিরাজুল ইসলাম অযাথা ঘোড়া ফিরাকারীসহ খোলা রাখা দোকানে বিভিন্ন ভাবে জরিমানা করেন।
এ সময় এক বিবৃতিতে সদর থানার অফিসার ইনচার্জ সময়ের সংবাদ, বাংলা নিউজ টিভি, কে জানান, করোনা ভাইরাস প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধির পাশাপশি  জনগণকে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলার জন্য  আহবান জানিয়েছেন তিনি ।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update