বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

গাছা যুব ক্লাবের উদ্যোগে সিসি ক্যামেরা উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার / ৪৮১ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

Views: 4

আরিফ মৃধাঃ

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও বাল্যবিবাহ রোধ কল্পে গাজীপুর মহানগরের গাছা যুব ক্লাবের উদ্যোগে সিসি ক্যামেরা উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
গাজীপুর মহানগর গাছা থানা আওয়ামী যুবলীগ সভাপতি পদপ্রার্থী আমিন উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএমপি উপ পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ ) মোহাম্মদ ইলতুতমিশ, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ ) মোঃ হাসিবুল ইসলাম, গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ আহসানুল হক, গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপ-কমিশনার মোহাম্মদ ইলতুৎমিস বলেন, মাদক সন্ত্রাস চাঁদাবাজি ও বাল্য বিবাহের মতো অপরাধগুলোর ব্যাপারে সরকারের নির্দেশ মোতাবেক প্রশাসন জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, সুতরাং সিসি ক্যামেরা উদ্বোধন এর ফলে এলাকায় যেকোনো ধরনের অপরাধ প্রবণতা সংঘটিত হলে সিসি ক্যামেরার সাহায্যে তা সহজেই শনাক্ত করা সম্ভব।তিনি বলেন পুলিশকে অপরাধ সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করুন।তাহলে পুলিশ সহজেই অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবে।তথ্যদাতার পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।
অনুষ্ঠানে সভাপতির ভাষণে গাছা থানা যুবলীগ পদপ্রার্থী আমিন উদ্দিন সরকার বলেন, অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষে সিসি ক্যামেরার ভূমিকা গুরুত্বপূর্ণ।যেকোনো ধরনের অপরাধ সংঘটিত হলে সিসি ক্যামেরার মাধ্যমে পুলিশ সহজেই অপরাধসমূহের তথ্য পেয়ে যাবে এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবে ।
আমিন সরকার বলেন,সিসি ক্যামেরা উদ্বোধন এর ফলে এলাকায় মাদক সন্ত্রাস চাঁদাবাজি অনেকটাই কমে আসবে। আমির উদ্দিন সরকার বলেন, আমরা রাজনীতি করি মানুষের  কল্যাণের জন্য।সাধারণ খেটে খাওয়া মানুষ কে ভালো রাখাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। তিনি বলেন ফসলে যেমন আগাছা থাকে, তেমনি রাজনীতিতেও আগাছা থাকাই স্বাভাবিক। আমরা যারা মূল ধারার রাজনীতিতে সম্পৃক্ত তাদের সকলের ঐক্যবধ্য প্রচেষ্টায় ওই আগাছা উপড়ে ফেলা সম্ভব।
সাংবাদিকদের কে উদ্দেশ্য করে আমিন উদ্দিন সরকার বলেন, আপনারা হচ্ছেন রাষ্ট্রের তৃতীয় স্তম্ভ, জাতির দর্পন। সুতরাং আপনাদের সঠিক লেখনীর মাধ্যমে একটি সমাজ কিংবা রাষ্ট্র ভালো থাকতে পারে।অন্যদিকে আপনাদের একটি ভুল সংবাদ এর কারণে ব্যক্তি, সমাজ কিংবা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি বলেন, সুতরাং আমি সাংবাদিকবন্ধুদের বলবো, সঠিক তথ্যের ভিত্তিতে আপনাদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে মানুষের কল্যাণ সাধিত হবে এবং আপনাদের কলম চলবে অন্যায়ের বিরুদ্ধে অবিরাম। সম্প্রতি গণমাধ্যমে আমিন সরকারের নেতৃত্বে কাঁচা ধান কর্তন হয়েছে বলে সংবাদ ছাপা হয়েছে।বিষয়টি ব্যাখ্যা করতে যেয়ে আমিন সরকার বলেন,রাজনীতির পাশাপাশি আমি একজন ঠিকাদার। নগরীর মৈরান এলাকায় একটি জমিতে ঠিকাদারি কাজ পাই আমি।ঠিকাদারি কাজের অংশ হিসেবে বাউন্ডারী ওয়াল নির্মাণ এর জন্য সেখানে আমি লোক পাঠাই।সেখানে হঠাৎ করেই দুটি পক্ষের লোকজন জড়ো হয়।সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে গাছা থানা থেকে পুলিশ পাঠানো হয়।এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ উভয় পক্ষকে শান্ত রাখতে সক্ষম হন।
তিনি বলেন, কিন্তু গণমাধ্যমে বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যই উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমার বিরুদ্ধে এরকম মিথ্যা সংবাদ ছাপাতে উৎসাহিত করা হয়েছে। এতে আমার সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুন্ন হয়েছে।আমি এ ধরনের মিথ্যা সংবাদের তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি।
অনুষ্ঠান শেষে রোজাদারদের মাঝে ইফতার পরিবেশন করা হয় ও দেশবাসীর কল্যাণে দোয়া করা হয়।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update