বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

গাজীপুরে এমআইএসটির সেমিনার ও জব ফেয়ার; কারিগরি শিক্ষায় কর্মসংস্থানের নতুন দিগন্ত
রাজু হাসান, স্টাফ রিপোর্টার: / ৯১ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 10

আধুনিক বাংলাদেশ বিনির্মাণে দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয়ে গাজীপুরে মডেল ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি)-র উদ্যোগে ‘কারিগরি শিক্ষা প্রসার ও কর্মসংস্থান সৃষ্টিতে শিল্প প্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক সেমিনার ও জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় প্রতিষ্ঠানের নতুন ভবন প্রাঙ্গণে দিনব্যাপী এই কর্মশালা ও চাকরির মেলা সম্পন্ন হয়। কারিগরি শিক্ষার গুরুত্ব এবং শিল্পকারখানার সাথে শিক্ষার সেতুবন্ধন তৈরিতে এই আয়োজনটি শিক্ষক, শিক্ষার্থী এবং চাকরিদাতাদের মিলনমেলায় পরিণত হয়।

এমআইএসটির অধ্যক্ষ প্রকৌশলী মো. মোস্তাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপসচিব জনাব আহাম্মদ হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম হাসান ও প্রকৌশলী আল-আমিন শেখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন এমআইএসটির সহযোগী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম আলম এবং অধ্যক্ষ লাবনী আক্তার। সেমিনারে বিভিন্ন স্কুল-কলেজ থেকে আগত প্রধান শিক্ষকবৃন্দ ও তাঁদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বক্তব্য প্রদানকালে এমআইএসটির উপ-পরিচালক ডক্টর হায়দার আলম অত্যন্ত গর্বের সাথে জানান, মেলা চলাকালীনই তাঁদের প্রতিষ্ঠান থেকে ১৫ জন শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেয়েছেন। সভাপতির বক্তব্যে প্রকৌশলী মো. মোস্তাকিম বলেন, “আমাদের দেশে কর্মসংস্থানের অভাব নেই, অভাব কেবল কারিগরি দক্ষতা ও সঠিক শিক্ষার। কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে কেউ বেকার থাকবে না এবং বিদেশেও উচ্চপদস্থ চাকরির সুযোগ মিলবে।” অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে সরাসরি তাদের জীবনবৃত্তান্ত (CV) জমা দেন। অনুষ্ঠান শেষে আয়োজকবৃন্দের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update