শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

গাজীপুরে কাউন্সিলর আলমাছ মোল্লার বিরুদ্ধে বিএনপি নেতাকে কু’পি’য়ে জ’খ’মের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

Views: 0

গাজীপুরে রাতে পথরোধ করে বিএনপি নেতাকে  দুষ্কৃতিকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম  করে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের সদর থানাধীন  ৩১ নং ওয়ার্ডের ধীরাশ্রম এলাকায়। এনিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী ও স্বজনরা জানায় বৃহস্পতিবার (০৫-০৯-২০২৪ইং) সন্ধ‍্যা সাত ঘটিকায় গাছা থানা বিএনপির প্রবাসী বিষয়ক সম্পাদক মোঃ আলম মিয়া (৪৬) কে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সদর থানা শ্রমিকলীগের সভাপতি ও ৩১নং ওয়ার্ড কাউন্সিলর আলমাস মোল্লা ও তার তিন ভাইসহ ভাতিজা ইব্রাহিম মোল্লার ছেলে মোঃ রাকিব মোল্লা (৩৬), মতিন মোল্লার ছেলে মোহাম্মদ শাওন (২৫), মাসুদ মোল্লার ছেলে মোঃ সাকিব ও মোহাম্মদ জাকির সহ সন্ত্রাসী প্রকৃতির আরোও  ৭/৮ জনকে সঙ্গে নিয়ে ভুক্তভোগীর পথ রোধ করে হঠাৎ কিছু বোঝার আগেই আলমাস মোল্লার পিছনে থাকা ধারালো অস্ত্র দিয়ে  মাথার উদ্দেশ্যে একাধিক কোপ দিলে  হাত দিয়ে ফিরাতে যেয়ে বাম হাতে গুরুতর যখম হয়। অতঃপর নিজেকে বাঁচানোর জন্য দৌড়াইয়া পালাতে চেষ্টা করলে রাকিব মোল্লা দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত করলে অল্পের জন্য বেঁচে যায় ভুক্তভোগী।
আলম মিয়ার ডাক চিৎকারে আশেপাশে লোকজন জড়ো হলে হামলাকারিরা পালিয়া যান। চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।  হাতে ২০-২৫টা সেলাই লাগে। উন্নত চিকিৎসার জন্য উত্তরার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে আসামী কাউন্সিলর আলমাছ মোল্লাকে একাধীক বার ফোন দিয়ে পাওয়া যায় নি।
গাজীপুর মেট্টোসদর থানার ইন্সপেক্টর তদন্ত নন্দলাল আমাদের জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update