বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

গাজীপুর মহানগরের ৩৭ নং ওয়ার্ডে  সাদ্দাম হোসেন তন্ময় মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় ৫শত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ।
স্টাফ রিপোর্টার / ৩৪৭ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ১১ মে, ২০২১

Views: 1

 

মোঃ সোহেল মিয়া ,গাজীপুর  থেকে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গাজীপুর মহানগরের ৩৭ নং ওয়ার্ডের তারগাছ জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকায় সাদ্দাম হোসেন তন্ময় মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে করোনা মহামারীতে বিপর্যস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে চাল,ডাল,সেমাই,চিনি,মসলা সহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠনে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, গাছা থানা যুবলীগের সভাপতি প্রার্থী মোঃ ইসমাইল হোসেন, গাছা থানা  সেচ্ছাসেবকলীগ সভাপতি প্রার্থী মোঃ মনিরুজ্জামান , সাদ্দাম হোসেন (তন্ময়) মানব কল্যান ফাউন্ডেশন এর পক্ষ থেকে উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃসাদ্দাম হোসেন তন্ময় সহ এলাকার গণ্য মান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন ।

এ সময়  সাদ্দাম হোসেন (তন্ময়) মানব কল্যান ফাউন্ডেশন এর  চেয়ারম্যান মোঃসাদ্দাম হোসেন তন্ময় , যথাযথ সাস্থ বিধি মেনে  দরিদ্র অসহায়  ৫ শত পরিবারের মাঝে  ঈদ  সামগ্রী বিতরণ করেন । 
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update