Views: 0
সুমন ইসলাম, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
নীফামারীর
ডোমার উপজেলার চিলাহাটিতে আগুন লেগে ২ পরিবার নিঃস্ব।
এর মধে্য ১ টি পরিবারের ২টি গবাদিপশু ও ২ টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকা-ের এ ঘটনাটি ঘটেছে উপজেলার চিলাহাটি প্রগ্রতি পাড়া গ্রামে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, গতকাল আনুমানিক রাত ১২ টায় প্রগ্রতি পাড়া গ্রামের খইরুল ইসলামের বাড়ির গোয়ালঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এতে ২ টি পরিবারের ২টি গরু, ২টি ছাগল, ২টি টিনের ঘর, ধান,চাল মালামাল
ভস্মীভূত হয়। খবর পেয়ে স্থানীয় মানুষজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন জ্বলা অবস্থায় উমির উদ্দিন (৭৫) এর ছেলে খয়রুল ইসলাম (৫৫) গরু ছাগল উদ্ধার করতে গিয়ে শরীরের কিছু অংশ আগুনে পুড়ে যায় সে অবস্থায় স্থানীয় মানুষ জন তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।