বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

ছেলের আঘাতে মায়ের মৃত্যু- গ্রেফতার দুই
স্টাফ রিপোর্টার / ৫৮৫ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

Views: 1

খলিলুর রহমান নিজস্ব প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কাজির হাট কলেজপাড়া গ্রামে সরকারি রাস্তার উপর গাছ কাটাকে নিয়ে ছেলে কর্তৃক ধারালো অস্ত্র দিয়ে মাকে হত্যার অভিযোগে মামলা গ্রেফতার দুই।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে ওই এলাকার বাড়ির পাশে রাস্তার গাছ কাটছিলেন নুরুজ্জামাল। সেই সময় তার মা বাধা দেন গাছ কাটতে। তখন নিজের সন্তানকে হত্যার চেষ্টা করেন নুরজ্জামাল। এমন অবস্থায় আশপাশের লোকজন ছুটে এসে তার সন্তানকে রক্ষা করেন। ওই ঘটনায় ক্ষিপ্ত হয়ে নুরুজ্জামাল তার বাবার বাড়িতে প্রবেশ করে মায়ের শরীরে এলোপাথাড়ি মারপিঠ করে ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে।

পরে আসবাবপত্র ভাংচুর করে টাকা পয়সা ও জমির কাগজ নিয়ে যায়। ওই সময় গুরুতর আহত অবস্থায় নুর-বানু বেগম (৫০)কে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান তার স্বজনেরা। এক দিন পর নুর বানুর শারীরিক অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রমেক হাসপাতালে রেফার্ড করা হয়।

গতকাল সোমবার সকালে রমেকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ওই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ও কঠিন শাস্তির দাবি করেছেন নুর বানুর স্বজনেরা ও সুধীজন। সয়ার ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আজম কিরণ বলেন, ঘটনাটি খুবেই দুঃখ জনক এমন ঘটনার জন্য নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী বলেন, এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। আসামী নুরুজ্জামাল ও তছলিমাকে গ্রেফতার করে সোমবার কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update