শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

জলঢাকায় বাতাসে দুলছে ধানের শীষ কৃষকের মুখে হাসির ঝিলিক 
মশিয়ার রহমান,  নীলফামারী প্রতিনিধি  / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ৬ মে, ২০২৪

Views: 6

নীলফামারী জলঢাকায় বৈশাখী হাওয়ায় দুলছে ধানের শীষ, সেই দৃশ্য দেখে কৃষকের মুখে আনন্দের হাসির ঝিলিক লক্ষ্য করা গেছে। এবার আবহওয়া অনুকূলে থাকায় ইরি বোরোর বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। আর এক সপ্তাহের মধ্যে ধান  কাটা মাড়াইয়ের কাজ শুরু হবে তাই কৃষকরা প্রস্তুতি নিচ্ছে। কিভাবে ধান গোলায় তুলতে পারে। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে গতবারের তুলনায় এবার ২০ হেক্টর বেশি জমিতে ইরি বোরোর আবাদ হয়েছে। নানা চরাই উতরাই পেরিয়ে কৃষকের ক্ষেত এখন ধানে রুপান্তরিত হয়েছে। এক সপ্তাহ পরে শুরু হবে কাটা মাড়াইয়ের কাজ। কেউ বাঁশের ডালী (টুকরি)তৈরী করছে, কেউ উঠান ঠিক করছে ধান শুকাবে বলে। কৃষকেরা কোমর বেঁধে প্রস্তত হয়ে আছে। নতুন ধান ঘরে উঠতেই শুরু হবে আনন্দ উৎসবের জোয়ার।
উপজেলা বিভিন্ন ইউনিয়নের কৃষকের সঙ্গে কথা বলে জানাগেছে,  এবার প্রচন্ড রোদ থাকায় ক্ষেতে পোকার আক্রমণ সেভাবে হয়নি। তাই খরচ গতবারের তুলনায় অনেক কম হয়েছে। কৈমারির কৃষক জাহেদ আলী জানান গতবার ধান ক্ষেতে পোকা ঠেকাতে জমিতে পাঁচ থেকে দশবার পযর্ন্ত স্প্রে করতে হয়েছে। তারপরও কাজ হয়নি আর এবার একবারই কীটনাশক দিয়েছি তাতেই কাজ হয়েছে। শিমুলবাড়ী ইউনিয়নের কৃষকদের আব্দুল আলিম জানান আবহওয়া ভালো থাকায় আমার হাইব্রিড জাতের ধানের বাম্পার ফলন হয়েছে।আশা করি বিঘা প্রতি ২০ থেকে ২৫ মন ধান ফলবে। উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ জানান,এবার ১৪ হাজার ৬শত ৯৫ হেক্টর জমিতে ইরি বোরো ধানের আবাদ হয়েছে। যা গতবারের তুলনায় বেশি। এ অঞ্চলে সাধারণত উফশী জাত ব্রীধান,৭৪,৮১.৮৮.৯৪.১০০ এবং হাইব্রিড জাতের জনকরাজ, লালতীর, যুবরাজ, হীরা২ এসিআই সহ বিভিন্ন জাতের ধান চাষ হয়। উফশী জাতের ধান বিঘা প্রতি২৫ থেকে ২৭ আর হাইব্রিড জাতের ২৮ থেকে ৩০ মন ধান হয়ে থাকে। আগামী ১০ দিনের মধ্যে পুরোদমে ধান কাটা মাড়াইয়ের কাজ শুরু হবে।আবহওয়া ভালো থাকায় আশা করছি এবার  ৬৫ হাজার ৬ শত ৫০ মেট্রিক টন উৎপাদন হবে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update