বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে আলুর বস্তার ভিতরে ৪ বস্তা ভর্তি মানুষের কংকাল উদ্ধার
স্টাফ রিপোর্টার / ১২৭৭ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯

Views: 1

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 
ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লীতে কান্তি পরিবহনের কাউন্টারে আলুর বস্তার ভিতরে ৪ বস্তা ভর্তি মানুষের কংকাল,হাড় হাড্ডি উদ্ধার করেছে পুলিশ। ঘটনা সূত্রে জানা যায়, ভুল্লীতে কান্তি পরিবহন কাউন্টারে শুক্রবার বিকালে মোকছেদ আলী নামে এক ব্যক্তি ৪ বস্তা আলু ঢাকায় সফিউল আলম নামে এক ব্যক্তির কাছে পাঠানোর জন্য বুকিং দেয়। বুকিংকৃত আলু কান্তি পরিবহনে রংপুরে গেলে গাড়ীর চেকিংয়ে ধরা পড়ে।পরে গাড়ির সুপার ভাইজার বুকিংয়ের আলুর বস্তা ঠাকুরগাঁও ভুল্লী কাউন্টারে ফেরত দেয়। শনিবার বিকাল ৪ টায় কান্তি পরিবহনের ভুল্লী কাউন্টারের ম্যানেজার আমিনুল হক বাইশা ফেরত আলুর বস্তা গুলো ফেরত নিয়ে যাওয়ার জন্য মোকছেদ আলী নামে ব্যক্তিকে ফোন দেয়।মোকছেদ আলী বলে আপনি বস্তাগুলো দিয়ে পাঠান। বস্তা গুলো দেখে সন্দেহ হলে পরে স্থানীয় লোকজন আলুর বস্তাগুলো খুলে দেখে বস্তার ভিতরে অসংখ্য পরিমাণে মানুষের হাড়, হাড্ডি,কংকাল। স্থানীয়রা সদর থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ৪ বস্তা কংকাল উদ্ধার করে। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোর্তুজার সাথে কথা বললে তিনি বলেন,ভুল্লীতে কান্তি পরিবহনের কাউন্টারে ৪ বস্তা আলুর ভিতরে হাড় হাড্ডি পাওয়া গেছে। সেগুলো উদ্ধার করে নিয়ে আসা হয়েছে মোকছেদ আলী নামে যে ব্যক্তি বুকিং দিয়েছে তাকে ধরার জন্য অভিযান চলতেছে। তাকে আটক করলে ঘটনা সম্পর্কে জানা যাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update