বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

ঠাকুরছড়ায় বৈসু উপলক্ষে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি: / ২৫৭ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
oppo_0

Views: 0

বৈসু উপলক্ষে খাগড়াছড়ি ঠাকুরছড়ায় ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসবকে ঘিরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

৫ এপ্রিল ২০২৫ (শনিবার) বিকেলে খাগড়াছড়ি জেলা শহরের ঠাকুরছড়া এলাকার মাঠ প্রাঙ্গণে আয়োজিত উৎসবে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা শুভ উদ্বোধন করেন।

তিনি অনুষ্ঠানের শুরুতে গেইটের ফিতা কেটে, স্টেজে রঙিন বেলুন উড়িয়ে এবং মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা করেন।

বৈসু উদযাপন কমিটি আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন ওয়ারেন্ট অফিসার ননী ব্রত ত্রিপুরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সমবায় কর্মকর্তা রত্ন কান্তি রোয়াজা, সমাজসেবক অরুন বিকাশ ত্রিপুরা, ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনক ত্রিপুরা, পুলক নারায়ণ ত্রিপুরা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে জিরুনা ত্রিপুরা বলেন, জাতির উন্নয়নের জন্য সর্বাগ্রে শিক্ষা প্রয়োজন । শিক্ষা ছাড়া কোনো সমাজে উন্নয়ন সম্ভব নয়। সংস্কৃতি চর্চা, খেলাধুলা, উৎসব—সবকিছুই শিক্ষার আলোয় উদ্ভাসিত হতে হবে। শুধু উৎসবে আনন্দ করলেই হবে না, ছেলেমেয়েদের পড়ালেখার প্রতি আগ্রহী করে তুলতে হবে। সমাজে প্রতিহিংসা ও নেতিবাচক মনোভাব পরিহার করতে হবে। কারণ প্রতিহিংসা কখনও জাতি, সমাজ কিংবা এলাকার কল্যাণ বয়ে আনে না। সকলকে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ সহাবস্থানে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠান শেষে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নানা খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update