Views: 0
শহিদুল্লাহ সরকার, ক্রাইম রিপোর্টার
সাভার থানা সাবেক যুবলীগ নেতা ও ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মন্ডল এর নিজস্ব অর্থায়নে কর্মবঞ্চিত, গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ২০ জুলাই দুপুরে সাবেক যুবলীগ নেতা ও ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মন্ডল এর নিজস্ব অর্থায়নে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দুই শত কর্মহীন হত দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
করোনাকালীন সময়ে সাবেক যুবলীগ নেতা ও ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মন্ডল এর সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কর্মহীন হত দরিদ্র এসব মানুষ।
এ সময় সকলকে স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক ব্যবহার করার জন্যও বলা হয়। সেই সাথে সমাজের বিত্তবানদের কর্মহীন মানুষের পাশে আসতে বলেন তিনি। করোনা পরিস্থিতির কারণে বহু মানুষের আয় কমে গিয়ে তারা বিপাকে আছেন। এমন মানুষ আছে, যারা কখনও হাত পাতেননি। লজ্জায় সহায়তা নিতে পারেন না। তাদের সম্মানের কথা ভেবেই দিনের আলোতে না গিয়ে রাতে বাড়ি বাড়ি গিয়ে দেয়া হচ্ছে এই সহায়তা।
এ সময় তিনি আরো বলেন, হত দরিদ্র মানুষদের জন্য কুরবানী দেওয়ার জন্য ছয়টি গরু কিনেছেন বলে তিনি জানিয়েছেন।
এর আগেও করোনা দুর্যোগ সময়ে ইউনিয়নের বিভিন্ন বাজার এবং বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন হত দরিদ্র মানুষের মাঝে নগত অর্থ, খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদান করেন। তিনি আরো বলেন যতদিন করোনা দুর্যোগ থাকবো ততদিন পর্যন্ত গরীব অসহায় মানুষের পাশে থাকবে বলে তিনি জানিয়েছেন।