বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন

তাড়াশের বঞ্চনা ঘোচাতে সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন সেলিম জাহাঙ্গীর
এস.এম.রুহুল তাড়াশী, তাড়াশ উপজেলা প্রতিনিধি / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

Views: 1

এস.এম.রুহুল তাড়াশী, তাড়াশ উপজেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৪ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা) আসনে বিএনপির পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর। উল্লেখ্য যে, এই আসন থেকে প্রাথমিকভাবে বিএনপির পক্ষ থেকে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হককে দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নূসরাত জাহানের কাছ থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। সহকারি রিটার্নিং অফিসার তথ্যটি নিশ্চিত করে জানান, আজকে বিএনপির পক্ষ থেকে সেলিম জাহাঙ্গীর নামে একজন মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা নিয়ে সিরাজগঞ্জ-৩ আসন গঠিত হলেও বিএনপি বরাবরের মতো এবারও রায়গঞ্জ থেকেই প্রার্থী মনোনীত করেছে। তিনি অভিযোগ করেন, এর ফলে তাড়াশ উপজেলা বরাবরই বঞ্চিত হচ্ছে। তিনি বলেন, “দলের মনোনয়ন না পেলেও দলের নামেই আমি ফরম সংগ্রহ করেছি। আমি বিশ্বাস করি প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দল বিষয়টি পুনর্বিবেচনা করবে।”

এ বিষয়ে জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার মোহাম্মদ মশিউর রহমান জানান, একই আসনে দলের নাম ব্যবহার করে একাধিক প্রার্থীর মনোনয়ন সংগ্রহে কোনো আইনি বাধা নেই। তবে দল থেকে যাকে চূড়ান্তভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হবে, তিনিই ওই দলের আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে গণ্য হবেন। সেক্ষেত্রে একই দলের অন্যান্যদের মনোনয়ন স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update