শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

ত্রিশালে ক্রয়কৃত জমিতে দখল নিতে পাড়ছেন না অসহায় সুরুজ মন্ডল
স্টাফ রিপোর্টার / ৬৮৫ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

Views: 2

রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ

ময়মনসিংহ ত্রিশাল বীররামপুর ইউনিয়ন চরপাড়া ডেঙ্গু মড়লের বাড়ীতে সরেজমিনে গিয়ে জানা যায়,সুরুজ মন্ডলের ক্রয়কৃত জমি বড় ভাই শামসুদ্দিন ও চান মিয়ার কাছ থেকে দলিল মূলে খতিয়ান সি এস ২৪৬৩ এস এ ২৮৬১ আর এস ৬৩৯১/৭৫১৯ এস এ ২৮৬১ আর এস ১৮৮৪ দাগ নং সি এস এ ৪৫১৮ আর এস ১২৯৩৮ জমির পরিমাণ নামা ০৩.২৫ শতাংশ,বাড়ি ০৩.২৫ শতাংশ সর্বমোট ০৬.৫০ শতাংশ জমি ক্রয় করে। ত্রিশাল থানাধীন রামপুর মৌজা স্থিত দলিল নং ১০৬৩৯ ১৯/১২/২০১০ইং চান মিয়ার কাছ থেকে ক্রয় করে এবং দলিল নং ৩৬৬৭ ৩০/০৭/২০০৭ ইং তারিখে শামসুদ্দিনের কাছ থেকে ক্রয় করে এই সূত্রে সুরুজ মন্ডল জমির বৈধ মালিক হন এবং জমি বুঝিয়ে দিতে বলিলে বিভিন্ন তালবাহানা করে এবং কয়েক দফা সালিশ দরবার হয়,ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে এই জমির বিষয়ে কোন প্রকার প্রতিকার হয়নি। এলাকাবাসী মগবুল হোসেন (৭৫) ও মজিবুর রহমান (৫২)জানান ক্রয় সূত্রে দলিল মূলে জমির বৈধ মালিক সুরুজ মণ্ডল আমরা কয়েক দফা সালিশ দরবার করেছি কিন্তু শামসুদ্দিন ও চানমিয়া গং সালিশ অমান্য করে।১.২.৩ সংরক্ষিত ইউপি সদস্য সুরাইয়া আক্তার বলেন আমরা জানি ক্রয় সূত্রে জমির মালিক সুরুজ মন্ডল। আমরা কয়েক দফা জমি বুঝিয়ে দিতে সালিশ দরবার করেছি কিন্তু কোন সুরাহা দিতে পারিনি। সুরুজ মন্ডল বলেন,আমার বড় দুই ভাইয়ের কাছে থেকে জমি ক্রয় করার পড়েও দখল বুঝিয়ে দেইনি বরং আমার ক্রয়কৃত জমিতে জবরদখল করে জোর করে ঘর তুলছে, কয়েক দফা সালিশ দরবার হয়েছে কিন্তু বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে,ত্রিশাল থানায় অভিযোগ দায়ের করেও জমির বিষয়ে কোন প্রতিকার পাইনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update