শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

দুই ভাই-বোনকে কামড় দেওয়া সাপটিকে হ’ত্যা করে হাসপাতালে নিয়ে এলেন স্বজনরা
অনলাইন ডেস্ক / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ২৪ জুন, ২০২৪

Views: 0

রাজবাড়ীর পাংশার কসবামাজাইলে সাপে কাটা দুই ভাই-বোনকে হাসপাতালে ভর্তি করেছে পরিবার। একই সঙ্গে কামড় দেওয়া সাপটিকে হত্যা করে হাসপাতালে নিয়ে এসেছে স্বজনরা।

রবিবার (২৩ জনু) রাত সাড়ে ৮টার দিকে রিফাত (১৫) ও জান্নাতি (৬) নামের দুজনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী বিষয়টি নিশ্চিত করেছেন।

রিফাত ও জান্নাতি উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামের উজির মন্ডলের সন্তান।

শিশুদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, রবিবার রাতে রিফাত ও জান্নাতিকে তাদের বাড়ির পাশ থেকে সাপে কামড়ায়। পরে দ্রুত তাদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এনে ভর্তি করেন স্বজনরা। এ সময় তাদের দংশনকৃত সাপটিকে মেরে সঙ্গে করে আনা হয়।

সঙ্গে আনা সাপ দেখে এবং রোগীদের পরীক্ষা করার পর কর্তব্যরত চিকিৎসক ডা. এনাম নিশ্চিত হন এটি কোনো বিষধর সাপ না। 

ডা. শারমিন আহমেদ তিথী বলেন, ‘আমার নিজের তত্ত্বাবধানে যথাযথ চিকিৎসা দিয়ে সাপে কামড়ানো দুই রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারা সুস্থ আছে। তারপরও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রোগীদের সঙ্গে আনা সাপটি দেখে মনে হচ্ছে এটি কোনো বিষধর সাপ নয়।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update