বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

ধুনটে নিজস্ব তহবিল থেকে কর্মহীন মানুষদের মাঝে এমপি মহোদয়ের খাদ্য সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার / ৪৪৭ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

Views: 1

মোঃ নাজমুল হাসান নাজির :

বর্তমানে করোনা ভাইরাস আতঙ্কে পুরো বিশ্ব। করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সব বন্ধ ঘোষণা করা হলে কর্মহীন হয়ে পড়ে অসহায় দরিদ্র মানুষ। করোনা ভাইরাসের প্রভাবে ঘরবন্দী কর্মহীন ৫ হাজার পরিবারের মাঝে নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন বগুড়া-০৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

বুধবার বিকেলে মথুরাপুর ইউনিয়নে তিনি এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।খাদ্য সামগ্রী বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মাদ আসিফ ইকবাল সনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বাহাদুর আলী।

সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাইদুল ইসলাম রনি ও বর্তমান কমিটির সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update