বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

ধুনটে পাকা সড়ক ভেঙে নদীতে বিলীন, চলাচলে চরম দুর্ভোগ।
স্টাফ রিপোর্টার, বগুড়াঃ / ২৯১ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
ছবিঃ সংগৃহীত

Views: 0

ধুনট পৌর এলাকার সরকারপাড়া-ভরনশাহী জনগুরুত্বপূর্ণ পাকা সড়কের প্রায় ১০ মিটার অংশ ভেঙে পাশের ইছামতি নদীতে চলে গেছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে পড়েছেন এলাকার কয়েক গ্রামের নানা শ্রেণি-পেশার মানুষ।

আজ বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় সরেজমিন দেখা যায়, পৌর এলাকার ঐতিহ্যবাহী সরকার পাড়া থেকে পূর্ব ভরনশাহী গ্রাম পর্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়কটির পূর্ব পাশ দিয়ে বহমান ইছামতি নদী। আর সড়কের পশ্চিম পাশে ফসলি মাঠ। তবে এই ফসলি মাঠটি নিম্নাঞ্চল। বর্ষা মৌসুমে এই মাঠে পানি জমে থাকে। এই সড়কটি ২০১৫-২০১৬ অর্থবছরে পৌরসভার অর্থায়নে পাকা করন করতে ব্যয় হয়েছে ৭৪ লাখ ৯১ হাজার টাকা।

এদিকে কয়েক দিনের বৃষ্টির কারণে সড়কের পশ্চিম পাশের মাঠ পানি ভরে গেছে। মাঠের এই পানি নিস্কাশনের কোন ব্যবস্থা নেই। ফলে মাঠে পানির প্রবল চাপে পাকা সড়কে সুড়ং হয়ে পানি চুইয়ে ইছামতি নদীতে গড়িয়ে গত মঙ্গলবার সড়কের প্রায় ১০ মিটার অংশ নদীতে বিলীন হয়েছে।

এই সড়কটি নদীগর্ভে বিলীন হওয়ায় যোগাযোগ ব্যবস্থা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে এলাকার কয়েক গ্রামের স্কুলগামী শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, ব্যবসায়ীসহ সকলেই অনেক কষ্ট করে হেঁটে কোনোরকমে গন্তব্যে যাচ্ছে। এছাড়া স্থানীয় লোকজন ওই সড়ক ধরেই ইজিবাইক, অটোরিকশা কিংবা মোটরসাইকেলে চলাচল করতেন। এখন ভাঙা অংশে যাতায়াত করতে হয় হেঁটে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update