শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

ধুনটে ৫০০ বন্যার্ত পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ
স্টাফ রিপোর্টার / ৫৬০ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ৩ জুলাই, ২০২০

Views: 0

মোঃ নাজমুল হাসান নাজির

বগুড়া ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বন্যার্ত ৫০০ পরিবারের মাঝে সরকারিভাবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ১ জুলাই বুধবার বিকেলে ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মোহন্তের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, আওয়ামী লীগ নেতা বাহাদুর আলী প্রমূখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update