Views: 0
লোকমান আলী, নওগাঁ প্রতিনিধি ঃ
নওগাঁয় করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেনী পেশার ৩০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার আর্থিক সহায়তা নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকেলে সদর উপজেলা পরিষদ চত্বরে কর্মহীনদের মাঝে প্রধান অতিথি হিসেবে আর্থিক সহায়তা নগদ ৫০০ টাকা প্রদান করেন জেলা প্রশাসক হারুন অর রশিদ।
এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইব্রাহিম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদ বলেন, দেশে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন তা বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এটা আপনাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার। পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর এই উপহার আরও দেয়া হবে।
এসময় করোনা পরিস্থিতি মোকাবিলায় সবাইকে মাস্ক পড়তে ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।