বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

নাগরপুরে বিলে মাছ ধরতে গিয়ে লাশ হলেন এক বৃদ্ধ
স্টাফ রিপোর্টার / ৫৪৯ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
ছবি: আব্দুল আওয়ালের ফাইল ছবি

Views: 0

টাঙ্গাইল প্রতিনিধিঃ
নিখোঁজের পর টাঙ্গাইলের নাগরপুরের টেংড়ীপাড়া বিল থেকে আব্দুল আওয়াল (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৫ জুলাই) রাত ১১টার দিকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী। টেংড়ীপাড়া গ্রামের আওয়াল বাড়ির পাশে বিলে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে সকালে নিখোঁজ হন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার (৫ জুলাই) সকালে আওয়াল বাড়ির পাশে টেংড়ীপাড়া বিলে জাল দিয়ে মাছ ধরছিলেন। তবে বিকাল হলেও তিনি বাড়িতে না ফেরায় স্থানীয় লোকজন বিলে অনেক খোঁজ করেন।
রবিবার রাতে ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূরে আওয়ালের লাশ টেংড়ীপাড়া বিলে ভেসে উঠে।
এ ব্যাপারে ভাদ্রা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, বিলে মাছ ধরার সময় হঠাৎ নিখোঁজ  হন আওয়াল। পরে এলাকাবাসী বিলে খোজাখুজি করে রাতে তার লাশ উদ্ধার করে। পরিবার থেকে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় সোমবার সকালে তার লাশ টেংড়ীপাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update