বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

নাগরপুরে হিজড়া সম্প্রদায়ের পাশে ওসি আলম চাঁদ
স্টাফ রিপোর্টার / ৩৮১ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ২৮ মার্চ, ২০২০

Views: 0

রিপন খান রবিন নাগরপুর টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে হিজড়া সম্প্রদায়কে থানায় ডেকে এনে নিত্য প্রয়োজনীয় খাবার তুলে দিয়ে মহানুভবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ওসি আলম চাঁদ।
তিনি (২৮ মার্চ) শনিবার সকালে নাগরপুর থানায় হিজড়া সম্প্রদায়ের মাঝে এ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।

এ সময় ১৮ জনের প্রত্যেককে চাল ৭ কেজি, আলু ৩ কেজি, ডাল ১ কেজি, তেল ১ কেজি, লবন ১ কেজি, পিয়াজ ১ কেজি ও ৫ হালি ডিম প্রদান করা হয়েছে। এ প্রসঙ্গে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ বলেন, সমাজে যারা বিত্তবান আছেন তারা অসহায় দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ান। যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন।

হিজড়া সম্প্রদায় মূলত বাজারে বাজারে ঘুরে সাহায্য সহযোগিতা নিয়ে বেঁচে থাকে। এই মূহুর্তে সব দোকান বন্ধ। তারা খাবে কি?

নাগরপুরে মোট ১৮ জন হিজড়া আছে, আমি তাদের থানায় ডেকে কিছু খাবারের ব্যবস্থা করলাম। আপনারাও করুন। জাতীয় দূর্যোগ মোকাবেলা সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরী ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update