বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

নির্বাচনী প্রস্তুতি জোরদারে কাপ্তাই উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ৭৯ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

Views: 1

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে কাপ্তাই উপজেলা বিএনপি কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মূলত নির্বাচনী এজেন্সি গঠন এবং মাঠপর্যায়ের কৌশল নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় কাপ্তাই উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব নির্বাচন পরিচালনা ও মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে বিভিন্ন বাস্তবসম্মত সমাধান তুলে ধরেন। তিনি নির্বাচনী এজেন্সির দায়িত্ব বণ্টন, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, ভোটার উপস্থিতি নিশ্চিতকরণ এবং দলীয় এজেন্টদের সঠিক প্রশিক্ষণ ও প্রস্তুতির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য দিলদার হোসেন ও আনোয়ার হোসেন। এছাড়া সভায় ইব্রাহিম, তনু, ডালিম, মফিজ, তালুকদারসহ কাপ্তাই উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দলীয় এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটারদের আস্থা অর্জন এবং কেন্দ্র পাহারা দেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানানো হয়। সভা শেষে নির্বাচনী প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে বেশ কিছু সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update