সাসেক সড়ক সংযোগ প্রকল্প এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়ক ফোরলেন উন্নতি করণ প্রকল্পের কাজে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের মধ্যে ওভার পাস নির্মানের জায়গায় জনতা ব্যাংকের সামনে উপজেলার ঐতিহ্য বাহি একমাত্র বানিজ্যিক এলাকা খ্যাত কালিবাড়ী হাটবাজার সড়ক বরাবর আন্ডার পাস নির্মানের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক মহোদয় বরাবর লিখিত আবেদন পত্র দেন ব্যবসায়িক নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন আান্ডার পাস বাস্তবায়ন কমিটির মুখপাত্র পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি মোঃ শাহ আলম সরকার, উপজেলা হাটবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মমিরুল ইসলাম এমদাদুল , নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি পলাশবাড়ীর আহবায়ক ও সদস্য সচিব যথাক্রমে মুশফিকুর রহমান মিলটন, ফেরদাউস মিয়া, উপজেলা হাটবাজার সমিতির কার্যনির্বাহী সদস্য হায়দার আলীসহ অন্যান্যরা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যম কর্মীগন।