শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে দু’র্বৃ’ত্ত’দের হা’ম’লা’য় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতা গুরুতর আ’হ’ত
মিলন মন্ডল, স্টাফ রিপোর্টার : / ২১১ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

Views: 12

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পলাশবাড়ী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠন সন্ধী একাডেমীর সদস্য শেখ রিয়াদ (২১) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছে।
জানা গেছে প্রচন্ড গরমের কারণে  শুক্রবার (২৬ এপ্রিল) কয়েকজন মিলে রাত দশটার দিকে পলাশবাড়ী পৌর এলাকার নুরপুর গ্রামের ব্রিজে যায়। সেখানে ১৫ থেকে ২০ জনের একটি দল পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় রিয়াদসহ বৈরী হরিণ মারি গ্রামের সুজন মন্ডলের ছেলে লাম মন্ডল ( ২০) ও জামালপুর গ্রামের বুলবুলের ছেলে ফুয়াদ (১৮) গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহত শেখ রিয়াদ পলাশবাড়ী পৌর শহরের জামালপুর গ্রামের বাসিন্দা ও পলাশবাড়ী মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য রেজাউল করিমের ছেলে।
এ ঘটনায় রিয়াদের বাবা রেজাউল বাদী হয়ে ৬ জনকে আসামি করে ও ১২ জনকে অজ্ঞাতনামা করে পলাশবাড়ী থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এ বিষয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ  তীব্র নিন্দা ও প্রতিবাদসহ প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update