বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

পাইকগাছায় উপকূল দিবস পালিত
ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা। / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

Views: 0

উপকূলের জলবায়ু বিপন্ন মানুষের সুরক্ষার জন্য জলবায়ু ন্যায্যতার দাবিতে পাইকগাছায় উপকূল দিবস পালিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবি এর আযোজনে মঙ্গলবার  সকাল ১১ টায় নতুন বাজার চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বনবিবি এর সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেনে,কবি ও ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন, নতুন বাজার ব্যবসাহী সমবায় সমিতির সভাপতি অশোক ঘোষ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানী সাধু, শিক্ষক ফাতেমা বেগম,দপ্তর সম্পাদক রোজী সিদ্দিকী, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন। আলোচনা সভায় বক্তৃতা করেন, কবি রাবেয়া আক্তার মলি, লিনজা আক্তার মিথিলা, পুষ্পিতা শীল জ্যতি, গৌতম ভদ্র, শাহিনুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূলের উপর দিয়ে বয়ে গিয়েছিল সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ে উপকূল লন্ডভন্ড করে দেয়। এই ঘূর্ণিঝড় গোটা বিশ্বকে কাপিয়ে দিয়েছিল। উপকূল দিবস সরকারি ভাবে পালন করলে উপকূলের সুরক্ষা, উপকূলের সংকট, সম্ভাবনা, বিকাশ ও নিরাপত্তা নিশ্চিত হবে। অনুষ্ঠানের বক্তারা আরো বলেন, ৭০ এর ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও নিহতদের স্মরণে বছরে অন্তত একটি বার সবাই মিলে আলোচনা করার জন্য উপকূলবাসীর পক্ষ থেকে ১২ নভেম্বরকে সরকারী ভাবে উপকূল দিবস ঘোষণার দাবী জানান। অনুষ্ঠানে স্কুল পর্যায় উপকূল বিষয়ক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের পুরুস্কার প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update