বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

পাবনায় সড়ক দুর্ঘটনা: খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাসসহ আহত ৪
পাবনা প্রতিনিধি, ফজলুল কবির / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

Views: 1

পাবনা, ৯ ডিসেম্বর: পাবনার সুজানগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় শিমুল বিশ্বাসসহ আরও তিনজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সুজানগর উপজেলা বিএনপির তারুণ্যের সমাবেশ অনুষ্ঠান থেকে ফেরার পথে পাবনা একদন্ত সড়কে তাঁদের বহনকারী গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আহতদের অবস্থা

সংঘর্ষে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস হাতে ও পায়ে আঘাত পেয়েছেন। তবে সবচেয়ে গুরুতর জখম হয়েছেন তাঁর সহকারী এবং বেগম খালেদা জিয়ার সাবেক সিএসএফ সদস্য এনামুল হক (চোখে-মুখে জখম)। এছাড়া বেড়া উপজেলা বিএনপি নেতা রইস বিশ্বাস ও শিমুল বিশ্বাসের গাড়ি চালকও আহত হয়েছেন।

দ্রুত ঘটনাস্থল থেকে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ আহতদের উদ্ধার করে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update