বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

পালংখালী নলবনিয়া গ্রামে সমাজের সদ্দার কথা না মানায় বিধবা মহিলার ঘরে ভাংচুর ও লুটপাট।   
স্টাফ রিপোর্টার / ৬২৬ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০

Views: 1

নুরুল বশর উখিয়া। 

গতকাল বুধবার ৫/১/২০২০ বিকাল ৫ টায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্রকরে বিধবা মহিলার ঘর ভাংচুর পালংখালী নলবনিয়া গ্রামের রাসেদা বেগম( ৬০) এর ঘরে লুটপাট ও ভাংচুর করে নিয়ে যায় স্বর্ণ ১ ভরি, টাকা ৫০ হাজার,পানির মটর একটি, চাউল ৪৫ কেজি , জমির কাগজ পত্র, বাড়ির সকল আসবা পত্র সবকিছু নিয়ে যায় এবং ভাংচুর করে চলে যায়, জানা যায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন এর নলবনিয়া কালুরঘোনা গ্রামে বিধবা মহিলা রাশেদা বেগম এর ছেলে মোজাম্মেল (১৭) একটি সমাজিক বিষয় নিয়ে সদ্দার শহর আলী কথা না মানায় উক্ত শহর আলী ছেলে ডাকাত রফিক, ও ইয়াবা মামলার আসামি মারবেল্লা, শাকের আহমেদ,বোনের জামাই আবছার সহ আট থেকে দশজন মিলে বিধবা মহিলার ঘর ভাংচুর করে,

ঘর ভাংচুর পর থেকে উক্ত মহিলার কান্না থামানো যাচ্ছে না,পাশের ঘরের বাসিন্দা রুজিনা জানান পাশে একটি দেওয়ালের ঘর তৈরি হচ্ছে সেই ঘরের গাছ আর টিনের জন্য জমা টাকা নিয়ে যাওয়ায়, মাঝে মধ্যে রাশেদার শ্বাসকষ্ট হয়ে বেহুশ হয়ে যাচ্ছে স্হানীয়রা বলেন গতকাল এমন ঘটনার পর থেকে ছেলে টা ও ভয়ে লুকিয়ে আছে এখন ও কোথায় জানা নেই তাদের মায়ের অবস্থা খারাপ এবিষয়ে এখন ও পযন্ত উখিয়া থানায় অভিযোগ করা হয়নি যাওয়ার মতো কেউ থাকায় বলে জানিয়েছেন রাশেদা বেগম।
এবিষয়ে স্হানীয় পালংখালী ইউনিয়ন এর ৮ নাম্বার ওয়ার্ড মেম্বার কামাল হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনা সত্যতা শিকার করেন এবং সদ্দার শহর আলীর ছেলেরা যেটা করছেন সম্পূর্ণ অন্যায় নির্যাতন বলে জানিয়েছেন তিনি কিছুক্ষন এর মধ্যে দেখে আসবে বলে জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update