বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী নিজের মাথায় করে ঘরে, ঘরে পৌঁছে দিচ্ছেন মান্নান মেম্বার
স্টাফ রিপোর্টার / ৮০৩ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ১ মে, ২০২০

Views: 0

প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী নিজের মাথায় করে ঘরে, ঘরে পৌঁছে দিচ্ছেন মান্নান মেম্বার
মোঃ মামুন আহমেদ;করোণা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পিরোজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান । তিনি রাতের আধারে নিজের মাথায় করে প্রধানমন্ত্রী ও তার ব্যক্তিগত উপহার সামগ্রী কর্মহীন ও দুস্থদের বাসায় দিয়ে আসছেন এ যেন এক মানবতার অনন্য দৃষ্টান্ত, তিনি রাতদিন এক করে নিরলসভাবে অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকছেন। তাই কবি বলেছেন উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই। পিরোজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ মানুষ বলছেন, আমাদের এই দুঃসময়ে আমরা মান্নার মেম্বারকে পাশে পেয়েছি, এটা আমাদের মনে থাকবে। দেশের কিছু কিছু জায়গায় যখন প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী নিয়ে লুটপাট করতে ব্যস্ত, তখন পিরোজপুর ইউনিয়নের চিত্র ভিন্ন, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর তত্ত্বাবধানে পিরোজপুর ইউনিয়ন একটি আদর্শ ইউনিয়নে রূপ নিচ্ছে। প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী মান্নান মেম্বারের মাথায় নিয়ে ঘরে ঘরে পৌঁছে দেয়ার বিষয়ে জানতে চাইলে, মান্নান মেম্বার বলেন, এটি একটি ভাল সময় মানুষের পাশে দাঁড়ানোর, আমি আগেও সাধারণ মানুষের পাশে ছিলাম, এখনো আছি ও ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ , আমার জন্য সবাই দোয়া করবেন .
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update