বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

বগুড়ায় ইজিবাইকের চাপায় দেড় বছরের শিশু নি’হ’ত: গুরুতর আহত ভাই
নাজমুল হাসান নাজির  / ১৫৯ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫

Views: 0

বগুড়ায় ইজিবাইকের নিচে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে৷ বৃহস্পতিবার দুপুরে শহরের মালতীনগর হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে। নিহতের নাম হুমায়রা। দেড় বছর বয়সী হুমায়রা মালতীনগর শান্তিবাগ এলাকার সুলতানের মেয়ে। এ ঘটনায় নিহতের ভাই পাঁচ বছর বয়সী আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।  এসব তথ্য নিশ্চিত করেছেন বনানী ফাঁড়ি উপ-পরিদর্শক আমিনুল ইসলাম।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান,  দুপুরের দিকে মালতীনগর হাইস্কুলের সামনে হুমায়রা ও আব্দুল্লাহ দুই ভাই বোন মিলে খেলা করছিল। সেখানেই একটা ইজিবাইক দাঁড়িয়ে ছিল যেখানে কোন চালক ও যাত্রী ছিল না। হঠাৎ করেই ইজিবাইক চালু হয়ে দুই ভাই বোনের উপর দিয়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই হুমায়রা মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। তিনি আরও জানান, এ ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update