বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

বগুড়ায় প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেফতার
নাজমুল হাসান নাজির  / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ৪ মে, ২০২৫

Views: 1

বগুড়ার ধুনটে প্রথম শ্রেণির (৮) এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা মামলায় মানিক মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার সকালে ওই ঘটনার পর দুপুরেই উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পারনাটাবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মানিক মিয়া ওই গ্রামের গোলাম সরোয়ারের ছেলে। এঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পারনাটবাড়ি গ্রামের একটি কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী শুক্রবার সকালে বাড়িতে তার মাকে না পেয়ে একই গ্রামের নানার বাড়িতে খুঁজতে যায়। নানা বাড়িতে মাকে না পেয়ে শিশুটি নিজ বাড়িতে ফিরে আসার সময় পথিমধ্যে ওই গ্রামের গোলাম সরোয়ারের ছেলে মানিক মিয়া শিশুটিকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে কৌশলে পালিয়ে যান মানিক মিয়া। পরে শিশুটির পরিবারকে বিষয়টি জানালে তারা এসে শিশুটিকে বাড়িতে নিয়ে যায়। এঘটনায় শুক্রবার শিশু শিক্ষার্থীর মা থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার দায়েরের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে লম্পট মানিক মিয়াকে গ্রেপ্তার করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ভুক্তভোগী শিশুকে জবানবন্দি রেকর্ডের জন্য বগুড়া আদালতে পাঠানো হয় এবং আসামীকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update