বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

বগুড়ার শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে ২ ভাই নিহত
স্টাফ রিপোর্টার / ৫৮৯ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

Views: 0

মোঃ নাজমুল হাসান নাজিরঃ

বগুড়ার শেরপুর উপজেলায় শেরুয়া বটতলা এলাকায় মঙ্গলবার সকালে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পাঁচজন।

এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নওগাঁর পত্নীতলা উপজেলার শীতলবাজার এলাকার মৃত সোলায়মান হোসেনের ছেলে মোশাররফ হোসেন (৪৫) ও আবু হানিফ (৩৫)। তারা পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।আহতদের চারজন হলেন– একই এলাকার আকমল হোসেন (৪০), আশিকুর রহমান (৩৬), পলাশ (৩৫) ও এরশাদ (৩৪)।

তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাজমিস্ত্রির কাজ করেন। তারা নিজ এলাকা নওগাঁয় ধানকাটার জন্য বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।জানা যায়, চট্টগ্রাম থেকে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নওগাঁ যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে বগুড়ার শেরপুরের শেরুয়া বটতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে ঢাকামুখী একটি খালি ট্রাকের সঙ্গে ওই বাসের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোশাররফ হোসেন মারা যান। আহত ৫-৬ জনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করলে সেখানে তার ভাই আবু হানিফ মারা যান।এদিকে রাশেদুল হাসান নামে এক ব্যক্তি জানান, বাসে অন্তত ৪৮ যাত্রী ছিলেন। তারা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নির্মাণ শ্রমিকের কাজ করেন। তারা নওগাঁয় ধানকাটার জন্য সোমবার রাত ৯টার দিকে রাঙ্গুনিয়া হাসানি বাজার থেকে রওনা দেন।লকডাউন থাকায় তারা স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনুমতি নিয়ে আসছিলেন।

শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশনমাস্টার রতন হোসেন দৈনিক একুশের বাণী কে জানান, আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপাররা পালিয়ে গেছেন। এ ব্যাপারে শেরপুর থানায় মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update