বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

বঙ্গোপসাগরে বায়ু চাপ,পায়রা বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত
স্টাফ রিপোর্টার / ৪৯০ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২৭ মে, ২০২০

Views: 0

এস এম নাহিদ পারভেজ ,কলাপাড়া উপজেলা প্রতিনিধি
উত্তর বঙ্গােপসাগরে সৃষ্টি বায়ু চাপের প্রভাবে পায়রা সমুদ্র বন্দর কে স্থানীয় ০৩ (তিন) নম্বর সতর্কতা সংকতে দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে পটুয়াখালীর উপকুলীয় অঞ্চলে মধ্য রাত থেকে বাতাসের চাপ অনেকটা বৃদ্ধি পেয়েছে। আকাশ মেঘাছন্ন রয়েছে। তবে বৃষ্টি নেই। সাগর বেশ উত্তাল রয়েছে। নদীতে স্বাভাবিকের চেয়ে জােয়ারের পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। বঙ্গােপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহ কে পরবর্তী নির্দেশ না দেওয়া প্রর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের এমন সংবাদের পরও এখন প্রর্যন্ত জেলা প্রশাসনের তেমন কােন তৎপরতা লক্ষ করা যায়নি।
এদিকে ঘূর্নিঝড় আম্পানের পর পটুয়াখালীর উপকুলীয় এলাকার ১৯ টি গ্রামের বিধ্বস্ত বড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে দুদফা জােয়ারে প্লাবিত হচ্ছে। বর্তমানে এসব এলাকায় মানুষ চরম দুর্ভােগ নিয়ে বিপদ সীমার উপর বসবাস করছে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update