বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে তিন শিশু উদ্ধার: ঠাঁই হলো সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে
মোঃ শাহিন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

Views: 0

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সংলগ্ন এলাকা থেকে পরিচয়হীন তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে মেলা প্রাঙ্গণের আশপাশে ঘোরাঘুরি করার সময় তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশুরা হলো— রোহান (১০), সাজু (৮) ও জান্নাত (৫)। শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে তাদের রূপগঞ্জ থানা হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে সমাজসেবা অধিদপ্তরের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মোকতার হোসেন জানান, পূর্বাচল পুলিশ ক্যাম্পের এএসআই পংকজের নেতৃত্বে একটি বিশেষ দল মেলা এলাকায় টহল দেওয়ার সময় ওই শিশুদের একা দেখতে পায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুরা একেক সময় একেক ঠিকানার কথা বলায় তাদের প্রকৃত পরিচয় বা স্থায়ী ঠিকানা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে রোহান নিজেকে মামুনের সন্তান এবং সাজু ও জান্নাত নিজেদের রহিমের সন্তান বলে দাবি করেছে। শিশুদের স্থায়ী ঠিকানা খুঁজে বের করার চেষ্টা চলছে। বর্তমানে রূপগঞ্জ সমাজসেবা কার্যালয় শিশুদের দেখভাল ও পরবর্তী পুনর্বাসনের দায়িত্ব গ্রহণ করেছে। বাণিজ্য মেলা প্রাঙ্গণে এভাবে শিশুদের একা পাওয়া যাওয়ার ঘটনায় দর্শনার্থী ও স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update