বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

ভারি বর্ষণে চট্রগ্রামে ভূমিধসের শঙ্কা
স্টাফ রিপোর্টার / ৫১৭ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

Views: 0

আলীহোসাইন স্টাফ রিপোর্টারঃ

পাহাড়ে ভারী বৃষ্টিপাত মানেই অজানা আতঙ্ক। ভারি বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার আবহাওয়ার ভারি বর্ষণের সতর্কবার্তায় এ কথা জানানো হয়। পাহাড় ধসে প্রাণহানি বন্ধে পাহাড়ের পাদদেশে মৃত্যুঝুঁকি নিয়ে বসবাসকারী লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।এতে বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ু এবং গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে।ভারি বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।এদিকে আবহাওয়ার সামুদ্রিক সতর্কবার্তায় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘের কারণে বৃহস্পতিবারও দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন (৩) নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

বুধবার থেকে ঢাকাসহ বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update