বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

ভূমিকম্পের পর ভানুয়াতুর রাস্তায় ম’র’দে’হ পড়ে আছে
অনলাইন ডেস্ক / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

Views: 0

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতুতে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩। ভূমিকম্পের আঘাতে রাজধানী পোর্ট ভিলায় একটি বিদেশি দূতাবাস ভবনসহ অন্যান্য ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এদিকে পোর্ট ভিলার এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপি’কে রাজধানীর রাস্তায় মরদেহ পড়ে থাকার কথা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী মাইকেল থম্পসন সোশ্যাল মিডিয়াতে ধংসযজ্ঞের ছবি পোস্ট করে স্যাটেলাইট টেলিফোনে বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, ‘শহরের ভবনগুলোতে লোকজন ছিল। আমরা যখন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন সেখানে লাশ পড়েছিল।’ তিনি আরো বলেছেন, ভূমিধসে একটি বাস সম্পূর্ণরুপে চাপা পড়ে। ধারনা করা হচ্ছে সেখানেও লোক মারা গেছে।

ভানুয়াতুতে একটি জিপলাইনের ব্যবসা পরিচালনাকারী থম্পসন জানিয়েছেন, দু’টি সেতু সম্পূর্ণরুপে ধংস হয়ে গেছে। একটি বিদেশি কূটনীতিক মিশনের ভবন ধ্বংসস্তুপে পরিণত হয়। তিনি বলেছেন, বেশিরভাগ মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। ভিডিও ফুটেজে দেখা গেছে শহরের রাস্তাগুলোতে ভাঙ্গা কাঁচ এবং ক্ষতিগ্রস্ত ভবনগুলার ধংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

(বাসস)

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update